বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:২২, ৭ অক্টোবর ২০২৬

ঢাবিতে ৫ জন প্রভাষক নিয়োগ

ঢাবিতে ৫ জন প্রভাষক নিয়োগ
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ভূগোল ও পরিবেশ বিভাগে ‘প্রভাষক’ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে। পরীক্ষার ফি বাবদ ৭৫০ টাকা পরিশোধ করতে হবে।

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন শুরু: ০১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৯টা

আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত

চাকরির ধরন: স্থায়ী ও অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: ঢাকা বিশ্ববিদ্যালয়

অনলাইনে আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।

আবেদন ফি: পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে ৭৫০ টাকা পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে।

জনপ্রিয়