ওয়েভ ফাউন্ডেশনে নিয়োগ, আবেদন ৯ নভেম্বর পর্যন্ত
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ‘প্রোগ্রাম অ্যান্ড ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা বিবিএ ডিগ্রিধারী হতে হবে।
এক নজরে ওয়েভ ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ওয়েভ ফাউন্ডেশন
পদের নাম: প্রোগ্রাম অ্যান্ড ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ২ জন
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা বিবিএ
অভিজ্ঞতা: ২ বছর
বেতন ও অন্যান্য সুবিধা: ২২,০০০-২৪,০০০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
সূত্র: বিডিজবস ডটকম
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ২৯ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৯ নভেম্বর ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
কর্মস্থল: বরিশাল ও মানিকগঞ্জ জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ওয়েভ ফাউন্ডেশনের নির্ধারিত লিংকে ক্লিক করতে পারবেন।



























