ন্যাশনাল ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার পদে নিয়োগ
বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেড ‘অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। প্রার্থীকে স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এক নজরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ব্যাংক লিমিটেড
বিভাগের নাম: কার্ড সেলস
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ১-২ বছর
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: ৩২ বছর
সূত্র: বিডিজবস ডটকম
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ২৯ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নির্ধারিত লিংকে ক্লিক করতে পারবেন।



























