এনসিসি ব্যাংকে রিলেশনশিপ অফিসার পদে নিয়োগ
বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) ‘রিলেশনশিপ অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২১ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই এমবিএ/এমবিএম অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
এক নজরে এনসিসি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)
বিভাগের নাম: ব্র্যাঞ্চ ব্যাংকিং
পদের নাম: রিলেশনশিপ অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমবিএম অথবা স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ১ বছর
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: নির্ধারিত নয়
সূত্র: বিডিজবস ডটকম
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ১২ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এনসিসি ব্যাংকের নির্ধারিত লিংকে ক্লিক করতে পারবেন।



























