বুধবার ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৬, ১০ জুন ২০২৬

বোচাগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

বোচাগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
ছবি: সংবাদ পরিক্রমা

দিনাজপুরের বোচাগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে এবং নেইচার অ্যান্ড পিস ক্লাবের তরুণ সদস্যদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর ইসলাম, নেইচার অ্যান্ড পিস ক্লাবের সভাপতি রাজশ্রী রায় মেঘা, সহ-সভাপতি শামীমা আক্তার শিমু এবং সদস্য তৃপ্তি রানী, জিসান আলী, রিমি আক্তারসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক মো: সাইফুল ইসলাম বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও একটি সবুজ, পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের সক্রিয় অংশগ্রহণ আমাদের আশাবাদী করে তোলে। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

জনপ্রিয়