বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৬, ২৩ জুন ২০২৬

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ৮৮ বোতল দেশি মদ উদ্ধার

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ৮৮ বোতল দেশি মদ উদ্ধার
ছবি: সংগৃহীত

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি)  বিশেষ অভিযানে জেলার বিরল সীমান্ত এলাকা হতে ৮৮ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টায় দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধারাবাহিক চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার (২২ জুন) সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ এনায়েতপুর বিওপির একটি টহল দল।

অভিযান চলাকালে দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২২/৫-এস সংলগ্ন সাঁওতালপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৮৮ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ

জনপ্রিয়