বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৪, ২৯ জুলাই ২০২৬

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বাস্তবায়নে ৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বর্ডার গার্ড বাংলাদেশ, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংঘাতপ্রবণ এলাকায় দায়িত্ব পালন করছে।

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ১৪৪ ধারা কার্যকর রাখতে বিজিবি ড্রোনের মাধ্যমে মাইকিং কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে সাধারণ মানুষকে আইন মেনে চলা, নির্ধারিত স্থানে সমাবেশ না করা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে।

এদিকে, জেলার বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ১৪৪ ধারার নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।

সর্বশেষ

জনপ্রিয়