সোমবার ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪, ৯ আগস্ট ২০২৬

চাঁদপুরের সিভিল সার্জনকে শেষবারের মতো ক্ষমা করলেন স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুরের সিভিল সার্জনকে শেষবারের মতো ক্ষমা করলেন স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

চাঁদপুর হাসপাতালে দায়িত্বে অবহেলা ও ভ্যাকসিন সংকটের অভিযোগে স্ট্যান্ড রিলিজের নির্দেশ পাওয়ার পর শেষবারের মতো ক্ষমা পেলেন সিভিল সার্জন ডা. নুরে আলম দীন।

রোববার (৯ আগস্ট) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে তাকে ক্ষমা করার ঘোষণা দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

এর আগে সকালে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের সার্বিক অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি রোগীদের স্বাস্থ্যসেবা, হাসপাতালের ব্যবস্থাপনা ও সার্বিক পরিবেশ পরিদর্শন করেন এবং দায়িত্ব পালনে অবহেলা ও ভ্যাকসিন সংকটের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনের এক পর্যায়ে মন্ত্রী চাঁদপুরের সিভিল সার্জন ডা. নুরে আলম দীনকে স্ট্যান্ড রিলিজ করার নির্দেশনা দেন।

পরে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে মন্ত্রী চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে যান। সেখানে তিনি হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করে রোগীদের জন্য প্রস্তুত করা খাবার নিজে খেয়ে মান পরীক্ষা করেন। এরপর বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন।

চাঁদপুরের সিভিল সার্জনকে শেষবারের মতো ক্ষমা করলেন স্বাস্থ্যমন্ত্রীসিভিল সার্জন ডা. নুরে আলম দীন

পরে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী। সভায় চিকিৎসকরা তাদের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। মন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে কথা বলেন।

এ সময় সিভিল সার্জন ডা. নুরে আলম দীনের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, আমি এবারের মতো আপনাকে ক্ষমা করে দিলাম। আর যাতে কোনোভাবেই ভুল না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, আজ ক্ষমা করে গেলাম, কিন্তু আমি আবার আসব। আপনি কতটুকু উন্নতি করছেন, তা দেখার জন্য।

স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যের পর সিভিল সার্জনকে দেওয়া স্ট্যান্ড রিলিজের নির্দেশনা প্রত্যাহার করে তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ

জনপ্রিয়