ওয়ারী থানা ছাত্রদলের নতুন নেতৃত্বে মামুন-আব্দুল মান্নান
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ওয়ারী থানা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত এই কমিটিতে আমজাদ হোসেন মামুনকে সভাপতি এবং আব্দুল মান্নান ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন:সিনিয়র সহ-সভাপতি: রাব্বি ইসলাম নাঈমসহ-সভাপতি: মোবারক হোসেন মুন্নাসিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: আসাদ হোসেনযুগ্ম সাধারণ সম্পাদক: মেহেদী হাসান সিয়ামযুগ্ম সাধারণ সম্পাদক: আকাশ চৌধুরী ইমনসাংগঠনিক সম্পাদক: ফাইজান ইকবাল আশিককমিটি অনুমোদনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ওয়ারী থানা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নবগঠিত এই আংশিক কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।



























