বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৮, ২০ আগস্ট ২০২৬

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

জামালপুরে আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামালায় ৭ জনকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামালপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ নেজাম উদ্দীন এ আদেশ দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, ২০১৬ সালের জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গজারিয়া এলাকায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চাচা ‍ও ভাতিজার ভেতরে শত্রুতার সৃষ্টি হয়। সেই শত্রুতার জেরে দুইজনকে হত্যা করা হয়। এই ঘটনায় প্রায় ১০ বছর পর আজ দুপুরে ৬০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ১৪ জন আসামির ভেতরে ৭ জনকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সর্বশেষ

জনপ্রিয়