বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৬, ৮ অক্টোবর ২০২৬

বোদায় গ্রাম পুলিশদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

বোদায় গ্রাম পুলিশদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
ছবিঃ প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় আসন্ন মহালয়া ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গ্রাম পুলিশদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৭ অক্টোবর) বোদা থানা ক্যাম্পাসে থানার অফিসার ইনচার্জের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম। তিনি গ্রাম পুলিশদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং আসন্ন মহালয়া ও সার্বজনীন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পুলিশ সুপার বলেন, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দায়িত্ব পালনে সতর্কতা, আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার জন্য তিনি তাদের নির্দেশনা দেন। এ সময় গ্রাম পুলিশদের বিভিন্ন সমস্যার কথা শুনে তা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সভায় দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, বোদা থানার অফিসার ইনচার্জ মো. সোয়েল রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রেজওয়ানুল হকসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে গ্রাম পুলিশদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।

জনপ্রিয়