সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৪, ২৩ নভেম্বর ২০২৬

শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, ছত্রভঙ্গ করল পুলিশ

শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, ছত্রভঙ্গ করল পুলিশ
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে পঞ্চম দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

সোমবার সকাল ৮টার দিকে অন্যান্য দিনের মতো শ্রীপুরের বৈরাগীর চালা ও মাস্টারবাড়ী এলাকার বিভিন্ন কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। পরে সকাল সাড়ে ১০টার দিকে কয়েকটি কারখানা থেকে বের হয়ে তাঁরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এদিনও শ্রীপুরের ১১টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিজিবি, শিল্প পুলিশ, আনসার, এসআরবিসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েও কিছুক্ষণ পর বের হয়ে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়