বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৯:২০, ২৬ নভেম্বর ২০২৬

কর্তৃপক্ষের আদেশ না মানায় সিএমপি সার্জেন্ট বরখাস্ত

কর্তৃপক্ষের আদেশ না মানায় সিএমপি সার্জেন্ট বরখাস্ত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করার অভিযোগে দুই দিন আগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

তবে বুধবার (২৫ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, একটি নাশকতার মামলায় বাদী হওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ পালন করতে রাজি হননি সার্জেন্ট মুজাহিদুল। এ ছাড়া তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ রয়েছে।

এসব কারণেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

সিএমপি সূত্রে জানা গেছে, সার্জেন্ট মুজাহিদুল ইসলাম ২০১৭ ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জে।

সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত চৌধুরী। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি।