ছাত্রদল-শিবিরের অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রাবাসে ককটেল বিস্ফোরণ
রাজধানীর তেজগাঁও কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান বিরোধের মধ্যে কলেজ ছাত্রাবাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কলেজের ছাত্রাবাসে এ বিস্ফোরণ ঘটে।
তবে বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোন পক্ষ জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় হতাহত হওয়ার কোনো খবরও পাওয়া যায়নি।



























