বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

‎বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২০, ১১ মে ২০২৬

পর্দা নামলো আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার

পর্দা নামলো আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার
ছবি: সংবাদ পরিক্রমা

‎বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে(বাকৃবি)  'আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬ ' এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের জিমনেশিয়ামে এ সমাপনী অনুষ্ঠিত হয়। 

‎ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ও প্রতিযোগিতার সদস্য-সচিব কৃষিবিদ মোঃ আসাদুল হক সজলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. হুমায়ূন কবির। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

‎পাঁচ দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় টেবিল টেনিস ছাত্রী বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় দল, রানারআপ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দল এবং ৩য় স্থান অধিকার করে রাজশাহী বিশ্ববিদ্যালয় দল। 

‎অপরদিকে টেবিল টেনিস প্রতিযোগিতায় ছাত্র বিভাগ থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয় দল, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দল রানারআপ এবং ৩য় স্থান অধিকার করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দল।

‎ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছাত্রী বিভাগে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় দল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় দল রানারআপ এবং ৩য় স্থান অধিকার করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দল।
‎অপরদিকে একই প্রতিযোগিতায় ছাত্র বিভাগে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দল রানারআপ ও ৩য় স্থান দখল করে ঢাকা বিশ্ববিদ্যালয় দল। 

‎প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, প্রথমেই আমি অভিনন্দন জানাচ্ছি যারা বিজয়ী এবং বিজিত হয়েছেন এবং যারা অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতাকে সুন্দর করেছেন তাদের সবাইকে। আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতাটি আমরা অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পেরেছি। এজন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ।

‎উল্লেখ্য, দেশের ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ৩০৭ জন খেলোয়াড় এ আসরে অংশ নেন।
‎ব্যাডমিন্টন ছাত্র বিভাগে ২৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৪ টি ম্যাচ অনুষ্ঠিত হয় এবং ব্যাডমিন্টন ছাত্রী বিভাগে ১৭ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৩ টি ম্যাচ অনুষ্ঠিত হয়।  

‎অন্যদিকে টেবিল টেনিসে ছাত্র বিভাগে ১৬টি বিশ্ববিদ্যালয়ের ৮ টি ম্যাচ এবং ছাত্রী বিভাগে ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ