সোমবার ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৫৮, ১০ আগস্ট ২০২৬

পাসের হারে টানা ১১ বছর এগিয়ে মেয়েরা

পাসের হারে টানা ১১ বছর এগিয়ে মেয়েরা
ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় এ ফল প্রকাশ করা হয়। এ বছর গড় পাসের হার ৬২.২৫ শতাংশ।

তার মধ্যে ছাত্রীদের ৬৬.৬৮ শতাংশ ও ছাত্রদের ৫৭.৮৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। সেই হিসাবে এবারও পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এ নিয়ে টানা ১১ বছর এসএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা।

বিগত ১১ বছরের এসএসসি ও সমমানের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সবশেষ ২০১৫ সালে ছাত্রীদের চেয়ে পাসের হারে এগিয়ে ছিল ছাত্ররা। সে বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৮৭ দশমিক ০৪ শতাংশ।

তার মধ্যে ছাত্রদের পাসের হার ছিল ৮৭ দশমিক ৪১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ছিল ৮৬ দশমিক ৬৪ শতাংশ। 

এরপর থেকে প্রতিবছর পাসের হারে এগিয়ে ছাত্রীরা। সে ধারা এবারও ভাঙেনি।

জনপ্রিয়