বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৬, ১৩ আগস্ট ২০২৬

জবিতে এআইএস সনাতনী স্টুডেন্ট  এর নবীনবরণ অনুষ্ঠিত

জবিতে এআইএস সনাতনী স্টুডেন্ট  এর নবীনবরণ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

আজ ১৩ ই আগষ্ট AIS Sanatan Students Association-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) বিভাগের নবাগত ২১তম আবর্তনের সনাতনী শিক্ষার্থীদের নবীনবরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একাউন্টিং বিভাগে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. নীলোৎপল সরকার এবং সংগঠনের প্রাক্তন ও বর্তমান সদস্যবৃন্দ। পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে বিভিন্ন ধারাবাহিক আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. নীলোৎপল সরকার নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় জীবন, শিক্ষা, নৈতিকতা ও ভবিষ্যৎ গঠন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সংগঠনের সভাপতি উজ্জ্বল চন্দ্র দাস নবীনদের উদ্দেশ্যে বলেন, “আজকের নবীনরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের শুধু একাডেমিক শিক্ষায় নয়, নৈতিকতা, মানবিকতা, নেতৃত্ব ও সাংস্কৃতিক চেতনায় সমৃদ্ধ করে গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য। আমরা চাই, আমাদের সনাতনী শিক্ষার্থীরা নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে আধুনিক জ্ঞান ও দক্ষতায় এগিয়ে যাবে এবং দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

সংগঠনের সাধারণ সম্পাদক সজীব মজুমদার বলেন, “আজকের দিনটি AIS Sanatan Students Association-এর জন্য অত্যন্ত আনন্দের। কারণ আজ আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে একঝাঁক নতুন মুখ, নতুন স্বপ্ন ও নতুন সম্ভাবনা। প্রিয় নবীনরা, বিশ্ববিদ্যালয় জীবন শুধু পড়াশোনা, পরীক্ষা ও ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি নিজেকে গড়ে তোলা, ভালো মানুষ হওয়া, নতুন সম্পর্ক তৈরি করা এবং সমাজের প্রতি নিজের দায়িত্ব উপলব্ধি করার গুরুত্বপূর্ণ সময়। আমাদের সংগঠন শুধু একটি সংগঠন নয়; এটি আমাদের ভ্রাতৃত্ব, সংস্কৃতি, মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার একটি পরিবার। তোমাদের যেকোনো প্রয়োজনে ও সমস্যায় আমরা পাশে আছি এবং থাকব। তোমাদের মেধা, সততা, মানবিকতা ও ভালো কাজের মাধ্যমে নিজেদের পাশাপাশি সংগঠন ও সমাজের জন্য গর্বের কারণ হয়ে উঠবে—এই প্রত্যাশা রাখি।”

সংগঠনের কোষাধ্যক্ষ অপু সাহা নবীনদের অভিনন্দন জানিয়ে বলেন, “AIS Sanatan Students Association-এর পক্ষ থেকে নবাগত ২১তম আবর্তনের সনাতনী শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও উষ্ণ ভালোবাসা। নবীনদের আগমন আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি সংগঠনের জন্যও এটি একটি গৌরবময় ও প্রত্যাশার মুহূর্ত। নবীন মানেই নতুন স্বপ্ন, নতুন উদ্যম ও নতুন সম্ভাবনা। তাদের মেধা, সৃজনশীলতা ও তারুণ্যের শক্তিতে আমাদের বিভাগ ও সংগঠনের প্রতিটি আয়োজন আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত হয়ে উঠবে—এই প্রত্যাশা রাখি।”

নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে নয়ন বিশ্বাস বলেন, “AIS Sanatan Students Association-এর নবীনবরণ অনুষ্ঠানে নবীনদের পক্ষ থেকে কথা বলার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। বিশ্ববিদ্যালয়ে আসার পর নতুন পরিবেশ নিয়ে অনেক দ্বিধা ছিল। কিন্তু এই সংগঠনে এসে বুঝেছি, এটি শুধু একটি সংগঠন নয়—এটি আমাদের একটি পরিবার। সিনিয়র দাদা-দিদিরা যে ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে আমাদের বরণ করে নিয়েছেন, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আশা করি, আমরাও ভবিষ্যতে এই পরিবারের ঐক্য ও ভ্রাতৃত্বকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব। জয় হোক ঐক্যের, জয় হোক ভ্রাতৃত্বের, জয় হোক মানবিকতার।”

অপর নবীন শিক্ষার্থী স্বর্ণ কমল পোদ্দার বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন আমার জন্য সম্পূর্ণ নতুন একটি অধ্যায়। নতুন পরিবেশ, নতুন মানুষ ও নতুন বিভাগের সঙ্গে মানিয়ে নেওয়ার এই সময়ে AIS Sanatan Students Association আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানটি আমার জন্য অত্যন্ত সুন্দর ও স্মরণীয় একটি অভিজ্ঞতা।

শিক্ষক, সংগঠনের উপদেষ্টা, দায়িত্বশীল সদস্য এবং সিনিয়রদের আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতা আমাদের নতুন পরিবেশে আরও স্বচ্ছন্দ করে তুলেছে। সিনিয়রদের কাছ থেকে প্রতিটি পদক্ষেপে সহযোগিতার আশ্বাস পেয়ে মনে হয়েছে, আমরা সত্যিই একটি সুন্দর পরিবারের অংশ।

এমন সুন্দর আয়োজনের জন্য AIS Sanatan Students Association-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

সবশেষে, AIS Sanatan Students Association-এর পক্ষ থেকে নবাগত ২১তম আবর্তনের সকল সনাতনী শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাদের বিশ্ববিদ্যালয় জীবনের পথচলা হোক আনন্দময়, সুন্দর ও সাফল্যে পরিপূর্ণ—এই প্রত্যাশা রইল।

জনপ্রিয়