শুক্রবার ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৭, ৮ অক্টোবর ২০২৬

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির ড. আমিনুল ইসলাম

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির ড. আমিনুল ইসলাম
ছবিঃ প্রতিনিধি

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে সেরা দশে জায়গা করে নিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইন্জিনিয়ারিং (পিএমই) বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোঃ আমিনুল ইসলাম। 

বুধবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ের গতকাল যৌথভাবে এ তালিকা প্রকাশ করে। এতে তিনি বাংলাদেশের গবেষকদের মধ্যে অষ্টম স্থান এবং বিশ্ব র‍্যাঙ্ক ১৫ হাজার ৮৫৯ স্থান অর্জন করেছেন। তার গবেষণার উপ-ক্ষেত্র শক্তি (এনার্জি)।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ড. মো. আমিনুল ইসলাম বলেন, আমি মনে করি, এই অর্জন শুধু আমার একার নয়, এর পেছনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবারই অবদান রয়েছে। আমি বিশ্বাস করি, যবিপ্রবির প্রত্যেক শিক্ষক, শিক্ষার্থীরই গবেষণার ক্ষেত্রে ভালো করার যোগ্যতা রয়েছে। শুধু প্রয়োজন গবেষণার প্রতি মানসিকতা, ধৈর্য, নিষ্ঠা ও নিরলস চেষ্টা। নিজের জন্য, দেশের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করার দৃঢ় মানসিকতা থাকলে একজন গবেষক অনেক দূর এগিয়ে যেতে পারেন।

তিনি আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য একটি ভালো পরিবেশ রয়েছে। কোনো শিক্ষক বা শিক্ষার্থী যদি গবেষণার প্রতি আগ্রহী হয়ে ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তাহলে তিনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ গবেষণার বিষয়ে যথেষ্ট আন্তরিক ও সচেতন। তাঁদের সহযোগিতা ও অনুপ্রেরণা গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করছে। আমি যবিপ্রবির সকল শিক্ষক-শিক্ষার্থীকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবার সহযোগিতা ও অনুপ্রেরণার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে যবিপ্রবি থেকে আরও অনেক শিক্ষক দেশের শীর্ষস্থানীয় গবেষকদের তালিকায় জায়গা করে নেবেন। এই অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ, সামনে আমরা আরও ভালো কিছু অর্জন করতে পারব।

সর্বশেষ

জনপ্রিয়