বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:১৫, ২৩ জুলাই ২০২৬

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!
ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কের আকাশছোঁয়া স্থাপনার মাঝে রয়্যাল ব্লু গাউনে মায়াবী এক আবহ তৈরি করলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কখনো মুখ ঢেকে মিষ্টি হাসি, কখনো শুয়ে, আবার কখনো আত্মবিশ্বাসী ভঙ্গিমায়—ব্রুকলিন ব্রিজের পটভূমিতে তার প্রতিটি পোজেই যেন ফুটে উঠেছে রাজকীয় সৌন্দর্য। সামাজিক মাধ্যমে প্রকাশিত এসব ছবি ইতোমধ্যে নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।

ছবিতে দেখা যায়, নিউ ইয়র্কের বিখ্যাত ব্রুকলিন ব্রিজের কাঠের ওয়াকওয়ে ও সুউচ্চ কাঠামোকে পটভূমিতে রেখে বেশ কয়েকটি পোজে ক্যামেরাবন্দি হয়েছেন মেহজাবীন। কখনো মুখ ঢেকে হাসছেন, আবার কখনো শুয়েও দিয়েছেন স্টাইলিশ পোজ। তার প্রতিটি ভঙ্গিই যেন আলাদা করে নজর কাড়ছে।

অভিনেত্রীর পরনে ছিল স্লিভলেস রয়্যাল ব্লু টায়ার্ড টিউল গাউন। পোশাকের সঙ্গে মানানসই মার্জিত হেয়ারস্টাইল, পরিমিত সাজ আর আত্মবিশ্বাসী চাহনি পুরো লুকে যোগ করেছে রাজকীয় আবহ। ব্রুকলিন ব্রিজের কাঠের ওয়াকওয়ে ও সুউচ্চ কাঠামোর মাঝে মেহজাবীনের উপস্থিতি যেন কোনো সিনেমার দৃশ্যপটকেও হার মানিয়েছে।

ছবিগুলোর ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘বিকজ কাল হো না হো...’। কালজয়ী হিন্দি সিনেমা ‘কাল হো না হো’-এর নিউ ইয়র্ক শহরের আবহ থেকেই যে এই ফটোশুটের অনুপ্রেরণা, ক্যাপশনেই যেন তার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

প্রিয় তারকাকে এমন গ্ল্যামারাস লুকে দেখে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। ছবি প্রকাশের পর থেকেই কমেন্ট বক্সে ভালোবাসা ও প্রশংসা জানাচ্ছেন অনুরাগীরা। কেউ কেউ মেহজাবীনকে আখ্যা দিচ্ছেন ‘নীল পরী’ বলেও।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও বরাবরই দর্শকদের নজর কাড়েন মেহজাবীন চৌধুরী। নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে ওটিটি ও চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। তার নতুন এই গ্ল্যামারাস লুকও ভক্তদের মাঝে যে ব্যাপক সাড়া ফেলেছে, তা বলাই বাহুল্য।

সর্বশেষ

জনপ্রিয়