বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৮, ২৩ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে বাকৃবিতে কর্মশালা

শিক্ষার্থীদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে বাকৃবিতে কর্মশালা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের খামারগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও সমন্বিত ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সের সভাকক্ষে বাকৃবি শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় শিক্ষার্থীদের খাদ্যাভ্যাস, পুষ্টিগত অবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খামার ব্যবস্থাপনা উন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।

কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।

বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. জাভিদুল হক ভূঁইয়ার সঞ্চালনায় কর্মশালার শুরুতে ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

মূল প্রবন্ধে অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ১৮৬ জন শিক্ষার্থীর সাক্ষাৎকারের ভিত্তিতে তাঁদের খাদ্যাভ্যাস ও পুষ্টিগত অবস্থার বিশ্লেষণ তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের জন্য একগুচ্ছ সুপারিশ উপস্থাপন করেন।

কর্মশালায় আরও বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান, পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক, বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁইয়া, অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ূন কবীর, প্রধান খামার তত্ত্বাবধায়ক কৃষিবিদ মো. জিয়াউর রহমান, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট এবং শিক্ষার্থী প্রতিনিধিরা। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক, আবাসিক হলের প্রভোস্ট, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় শিক্ষার্থীদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খামারগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধি, সমন্বিত ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে মূল প্রবন্ধে উত্থাপিত বিভিন্ন সুপারিশের প্রশংসা করে সেগুলো বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: