হাম ও উপসর্গে আরো ১১ শিশুর মৃত্যু
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত ও উপসর্গ শনাক্ত হওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭০৮ জনে।
এর মধ্যে সন্দেহজনক হাম রোগী ১ হাজার ৫০৩ জন এবং নিশ্চিত হাম রোগী ২০৫ জন।
রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪৯ হাজার ১৫৯ জন। এদের মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৮১৯ জন।
এ সময়ের মধ্যে মোট সন্দেহজনক ভর্তি রোগীর সংখ্যা ৩৪ হাজার ৯০৯ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩০ হাজার ৮৬২ জন।



























