বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:০০, ১৯ মে ২০২৬

হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১১ শিশু মারা গেছে। এর মধ্যে দুজনের শরীরে নিশ্চিত হাম রোগ ধরা পড়েছে। বাকিদের শরীরে হামের উপসর্গ ছিল। 

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

সোমবার (১৮ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৯ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই ১১ জনের মৃত্যু হয়েছে।  

হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে রয়েছে ৩ জন করে।  এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। 

২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে এক হাজার ৩৩৭ জন।  

সর্বশেষ

জনপ্রিয়