সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন মারা গেছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)। এ বিভাগে নতুন করে ৪৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা বিভাগে ২৬৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৯ জন, বরিশাল বিভাগে ২৫৪ জন, রাজশাহী বিভাগে ১৯৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬২ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৩৩ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই প্রাণ হারিয়েছেন ১১০ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১১ জন, রংপুরে পাঁচজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

জনপ্রিয়