ডেঙ্গুতে প্রাণহানি ৫০০ ছাড়াল
দেশে ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০২ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৮ জন। ফলে চলতি বছরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১০৭ জনে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৮ জন।
এর আগের ২৪ ঘণ্টায় অর্থাৎ রোববার (১৫ নভেম্বর) ডেঙ্গুতে আটজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। ওই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ হাজার ৯৫২ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত বছর (২০২৫) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। এ সময় রোগটিতে প্রাণ হারান ৪১৩ জন। এর আগে ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন। ওই বছর মারা যান ৫৭৫ জন।



























