রোববার ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫৬, ১ মার্চ ২০২৬

ইরানে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫

ইরানে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫
ছবি: সংগৃহীত

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত ৮৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ তথ্য জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে ইসরাইলি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি প্রাক-প্রাথমিক বালিকা বিদ্যালয় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। হামলার সময় শনিবার সকালে বিদ্যালয়টিতে কমপক্ষে ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানা গেছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হরমুজগান মেডিকেলের প্রধান জানান, প্রদেশটির মিনাব ও জাসেক এলাকায় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পৃথক দুটি হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। এছাড়া স্থানীয় একটি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, রাজধানী তেহরানেও একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে।

তবে ইরানের পক্ষ থেকে দেওয়া হতাহতের এই তথ্য এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সর্বশেষ