সোমবার ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৭, ৮ জুন ২০২৬

ফিলিপাইনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৯

ফিলিপাইনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৯
ছবি: সংগৃহীত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো ১২৯ জন।

সোমবার স্থানীয় সময় ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ ফিলিপাইন।

সান্তোস শহরের পুলিশ কর্মকর্তা রবার্ট ড্যাগন বলেন, ‘ভুমিকম্পে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা উদ্ধারকাজ করছি।’

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজির প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিন্দানাওয়ের জেনারেল সান্তোস শহর থেকে ৮ মাইল দক্ষিণ-পশ্চিমে এবং এর গভীরতা ছিল ৬ দশমিক ২ মাইল। স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এর মাত্রা ছিল ৭ দশমিক ৮।

ভূমিকম্পের কিছুক্ষণ পরেই প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, ফিলিপাইনের কিছু উপকূলে ১০ ফুট এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু উপকূলে এক মিটার পর্যন্ত ঢেউ উঠতে পারে। সুনামি ঝুঁকি নেই বলে পরবর্তীতে জানানো হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

জনপ্রিয়