ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৪ অভিবাসীর মৃত্যু
ফ্রান্স থেকে ব্রিটেনে যাওয়ার জন্য ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার দুটি পৃথক চেষ্টায় ৪ অভিবাসীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ফরাসি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বুধবার গভীর রাতে সমুদ্র উপকূলীয় শহর হারদেলোর উপকূলে একটি নৌকা ডুবে গেলে এক ব্যক্তির মৃত্যু হয়।
ফ্রান্সের লিল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এ ছাড়া ডানকার্ক বন্দরের কাছে আরও তিন অভিবাসন প্রত্যাশীর লাশ উদ্ধার করা হয়েছে।



























