শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:১৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্র

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

আজ শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভাচ্ছে জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।

ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে আরও বলা হয়, আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।