বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:০৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর জাতীয় সংসদ ভবন-এর সংসদীয় দলের সভাকক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা বৈঠকে বসেন। সেখানে সর্বসম্মতিক্রমে তাকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় সংসদ ভবনের শপথকক্ষে বিএনপি থেকে বিজয়ী প্রার্থীরা শপথ নেন। 

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান এবং সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।