বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

রাজবাড়ী জেলা আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

রাজবাড়ী জেলা আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
ছবি: সংগৃহীত

টানা ১৮ মাস পর রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও অফিস উদ্বোধনের ব্যানার টানিয়েছে অজ্ঞাত দুই যুবক।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে অজ্ঞাত দুই যুবক একটি বাঁশের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং ভবনে ব্যানার টানিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ইসমাইল হোসেন, ভ্যানচালক, জানান, সকাল ১০টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ট্রাক থেকে ভ্যানে মালামাল তুলছিলেন। এ সময় ১৭/১৮ বছরের দুই যুবক আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন করে। সেই সঙ্গে একটি সাইনবোর্ড (ব্যানার) টানিয়ে রেখে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যানাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের। সেখানে লেখা রয়েছে, কেন্দ্রীয় নির্দেশনায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় অফিস শুভ উদ্বোধন করা হলো।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, “আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা টানানোর বিষয়টি শোনার পর থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থা পরিদর্শন করেছে। থানা ও জেলা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।”