শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:০১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কমিটি; তিন দিনের মধ্যে প্রতিবেদন: সমাজকল্যাণমন্ত্রী

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কমিটি; তিন দিনের মধ্যে প্রতিবেদন: সমাজকল্যাণমন্ত্রী
ছবি: সংগৃহীত

সরকারের পরিকল্পিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, এ কমিটিকে তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিবে।

বৃহস্পতিবার সচিবালয়ে এ-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে চালু থাকা বিভিন্ন কার্ড ও ভাতা কর্মসূচির তুলনায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণেরও বেশি হবে। তবে বিদ্যমান কার্ড ও ভাতা কার্যক্রম চলমান থাকবে। নতুন ফ্যামিলি কার্ড সার্বজনীনভাবে বিতরণ করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের কাছে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে, যাতে স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করা যায়।

মন্ত্রী দাবি করেন, ফ্যামিলি কার্ড হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নতুন উদ্ভাবন, যা দেশের সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও বিস্তৃত ও কার্যকর করবে।

অন্যদিকে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, আগামী ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করার পরিকল্পনা রয়েছে।