সোমবার ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:২৫, ২ মার্চ ২০২৬

অষ্টম জাতীয় ভোটার দিবস আজ

অষ্টম জাতীয় ভোটার দিবস আজ
ছবি: সংগৃহীত

আজ সোমবার ‘অষ্টম জাতীয় ভোটার দিবস’। এবারের প্রতিপাদ্য— ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’। তবে দিবসটি উপলক্ষে ঘোষিত সব কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন বাংলাদেশ (ইসি)।

ইসির জারি করা এক নির্দেশনায় জানানো হয়, ২ মার্চ অষ্টম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সব আয়োজন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, নির্ধারিত তারিখেই দিবসটি পালিত হবে, তবে এ উপলক্ষে কোনো কর্মসূচি থাকছে না। 

তিনি বলেন, নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে এসব কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা ১ হাজার ২৩২ জন।