বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:০৫, ১২ মার্চ ২০২৬

ক্যাবল টিভি শিল্পের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ক্যাবল টিভি শিল্পের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

ক্যাবল টিভি শিল্পের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা লেডিস ক্লাবে ‘কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব)’ আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেওয়াই আমাদের কাজ। ব্যবসায়িক স্বার্থের মধ্যে একটি যথাযথ সমন্বয়ের মাধ্যমে এই শিল্পের বিদ্যমান সমস্যা নিরসন করা হবে।

তথ্যমন্ত্রী বলেন, ‘আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ক্যাবল শিল্প ও টেলিভিশন খাতকে বাদ দিয়ে চলার কোনো অবকাশ নেই। সাবমেরিন ক্যাবল থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে ঘরে ঘরে সংযোগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনাদের যে বিনিয়োগ ও উদ্যোগ, তা অত্যন্ত প্রশংসনীয়। তথ্যমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব হলো এই শিল্পের সকল পক্ষের সমস্যাগুলো অনুধাবন করে একটি টেকসই সমাধান বের করা।’

সর্বশেষ

জনপ্রিয়