বুধবার ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:২৫, ২৫ মার্চ ২০২৬

আট দিনে সড়কে নিহত ২০৪

আট দিনে সড়কে নিহত ২০৪
ছবি: সংগৃহীত

চলতি বছরের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার চিত্র উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ১৭ মার্চ থেকে ২৪ মার্চ দুপুর পর্যন্ত আট দিনে মোট ২৬৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ২০৪ জন নিহত হয়েছেন এবং ছয় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

মঙ্গলবার (২৪ মার্চ) সংস্থাটির নির্বাহী পরিচালক সাইদুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে জানান, ঈদযাত্রা এখনও চলমান থাকায় এই সংখ্যা চূড়ান্ত নয়। ২৮ মার্চ পর্যন্ত পরিস্থিতির আরও পরিবর্তন হতে পারে। প্রতিদিন নতুন নতুন দুর্ঘটনা ঘটছে, ফলে হতাহত বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, এবারের ঈদযাত্রায় দুর্ঘটনার প্রবণতা গতবারের তুলনায় ঊর্ধ্বমুখী। বিশেষ করে ট্রেন দুর্ঘটনার সংখ্যাও বেড়েছে। সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর তদারকির অভাব এবং সামগ্রিক শৃঙ্খলার ঘাটতি দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। তার মতে, কার্যকর নজরদারি ও কঠোর আইন প্রয়োগ ছাড়া এই পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।

সাইদুর রহমান আরও জানান, জ্বালানি সংকটের কারণে মোটরসাইকেলের ব্যবহার কমে না গেলে দুর্ঘটনার সংখ্যা আরও বেশি হতে পারত।