সোমবার ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:২৭, ১৫ জুন ২০২৬

দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি তথ্য উপদেষ্টা, সফর বাতিল

দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি তথ্য উপদেষ্টা, সফর বাতিল
ছবি: সংগৃহীত

ভারতের দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদুর রহমান। 

রোববার (১৪ জুন) সরকারি সফরে সেখানে পৌঁছানোর পর দীর্ঘ ইমিগ্রেশন জিজ্ঞাসাবাদের কারণে তিনি সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি বিরক্ত হয়ে পড়েন এবং নিজেই পাসপোর্ট ফেরত চান। এরপর তিনি পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন।

পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হিসেবে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দেশে প্রবেশের অনুরোধ জানালেও ব্যক্তিগত আত্মসম্মান ও প্রটোকল বজায় রাখতে তিনি সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন বলে জানা গেছে।

ঘটনার পর তিনি আর দিল্লিতে অবস্থান না করে দ্রুত ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। বিষয়টি নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

জনপ্রিয়