সোমবার ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

রাজশাহী কলেজ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৬, ১৫ জুন ২০২৬

রেনেসাঁ ক্লাবের নেতৃত্বে মিথিলা - নাহিদ  

রেনেসাঁ ক্লাবের নেতৃত্বে মিথিলা - নাহিদ  
ছবি: সংগৃহীত

রাজশাহী কলেজের ইতিহাস বিভাগ কতৃক পরিচালিত রেনেসাঁ ক্লাবের ২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অনার্স চতুর্থ বর্ষের মোসা: মিথিলা ফারজানা কে সভাপতি ও অনার্স তৃতীয় বর্ষের মোঃ নাহিদ ইসলাম কে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

রবিবার (১৪ জুন) বেলা ১২:৩০ টায় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী এ কমিটি অনুমোদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক আবু মোঃ ইউনুছ আলী। এছাড়াও রাজশাহী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান এবং এসময় ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আরিফুল ইসলাম ও অন্যান্য শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন। 

নবগঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি ফাহমিদা কায়েম এবং মোঃ সাহেদ ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক রহমত আলী ও মোসাঃ  জান্নাতুল মাওয়া বুশরা, কোষাধ্যক্ষ মোসাঃ আজরিন কারিম অদিতি,সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হাসান রিফাত ও অন্যান্য সদস্য 

এছাড়াও কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছে 
১.প্রফেসর শামীম আরা
২.প্রফেসর মোঃ আনিসুজ্জামান 
৩.জনাব মোঃ আল আমীন হক

কমিটি ঘোষণার পর কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ রেনেসাঁ ক্লাবের কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য কামনা করেন ।

জনপ্রিয়