মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ১৮:১০, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

মিয়ানমারের ৩৩০ জনকে বৃহস্পতিবার ফেরত পাঠানো হবে: বিজিবি

মিয়ানমারের ৩৩০ জনকে বৃহস্পতিবার ফেরত পাঠানো হবে: বিজিবি
বিজিবি

সংঘর্ষের জেরে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও অন্যান্য ৩৩০ সদস্যদের বৃহস্পতিবার একটি জাহাজে করে তাদের দেশে ফেরত পাঠানো হবে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বিজিবির তত্ত্বাবধানে কক্সবাজার জেলার ইনানীর নৌ জেটিঘাট দিয়ে বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যসহ মিয়ানমারের নাগরিকদের সকাল ৮টায় দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছিলেন, শিগগিরই নিরাপত্তা বাহিনীর সদস্যদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়