মঙ্গলবার ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:০৫, ২১ জুলাই ২০২৬

শুল্ক গোয়েন্দার মহাপরিচালকসহ কাস্টমসে শীর্ষ পদে রদবদল

শুল্ক গোয়েন্দার মহাপরিচালকসহ কাস্টমসে শীর্ষ পদে রদবদল
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তার দায়িত্বে রদবদল করা হয়েছে। এই পরিবর্তনের অংশ হিসেবে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সফিউর রহমান।

সোমবার (২০ জুলাই) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা পূর্ব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ রাশেদুল আলমকে একই পদে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে।

অন্যদিকে, রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ সফিউর রহমানকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া, বর্তমান মহাপরিচালক মোহাম্মদ শফি উদ্দিনকে ঢাকা পূর্ব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট তিন কর্মকর্তাকে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

জনপ্রিয়