মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:৪৪, ১৭ আগস্ট ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের মেয়াদ বাড়ল

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের মেয়াদ বাড়ল

মন্ত্রিপরিষদসচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে। 

সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এসংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান নাসিমুল গনি। তারও আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া গত বছরের ১২ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পান সিনিয়র সচিব এহছানুল হক। এর আগে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়