ইউএনও অফিসগুলো বিএনপির দ্বিতীয় অফিস হয়ে উঠছে: সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম অভিযোগ করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়গুলো বিএনপির দ্বিতীয় অফিসে পরিণত হচ্ছে।
সোমবার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম লেখেন, ইউএনও অফিসগুলো হয়ে উঠছে বিএনপির ২য় অফিস। আর উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি দায়িত্ব পালন করছে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে।
তবে কোন কোন উপজেলা বা ইউএনও কার্যালয়ের বিষয়ে তিনি এ মন্তব্য করেছেন, স্ট্যাটাসে তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি।



























