শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:১৭, ১২ সেপ্টেম্বর ২০২৬

পদ্মা নদীতে নৌকাডুবি, বিএসএফের হাতে ১০ জন উদ্ধার

পদ্মা নদীতে নৌকাডুবি, বিএসএফের হাতে ১০ জন উদ্ধার
ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১০ জনকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।

সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সদর উপজেলার বাখরআলী ঘাট থেকে একটি নৌকাযোগে জহরপুর ক্যাম্পে এবং ইউপির ৮ নম্বর ওয়ার্ড এলাকায় আসছিল ১১ বা ১২ জনের একটি দল। এ সময় নৌকাটি ডুবে যায়। পরে সাঁতার কেটে একজনকে উদ্ধার করা হয়েছে। বাকি ১০ বা ১১ জন ভেসে ভারতীয় সীমান্ত এলাকায় প্রবেশ করলে খান্দুয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করে। তারা এখন ভারতের বিএসএফের কাছে রয়েছে বলে জানা গেছে। নৌকাটিতে নারী, পুরুষ ও শিশু ছিল বলেও জানান তিনি।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফের খান্দুয়া ক্যাম্পের সদস্যরা। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি। যারা উদ্ধার হয়েছে তাদের ফেরত আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়