রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:৩৫, ১২ সেপ্টেম্বর ২০২৬

তেজগাঁও বিভাগের বিভিন্ন থানায় বিশেষ অভিযান, গ্রেফতার ৮৫

তেজগাঁও বিভাগের বিভিন্ন থানায় বিশেষ অভিযান, গ্রেফতার ৮৫
ছবিঃ সংগৃহীত

বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৮৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তেজগাঁও বিভাগের বরাত দিয়ে আকতার হোসেন বলেন, শুক্রবার (১১ সেপ্টেম্বর) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানা ২১ জন, শেরেবাংলা নগর থানা ৭ জন, মোহাম্মদপুর থানা ২৭ জন, আদাবর থানা ১৯ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৬ জন এবং হাতিরঝিল থানা ৫ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়