মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:৩২, ২৪ নভেম্বর ২০২৬

১৬ ডিসেম্বর এয়ারক্রাফটে ফিরতে চাওয়া হাসিনার উন্মাদনা: চিফ প্রসিকিউটর

১৬ ডিসেম্বর এয়ারক্রাফটে ফিরতে চাওয়া হাসিনার উন্মাদনা: চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত

১৬ ডিসেম্বর এয়ারক্রাফটে করে শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছাকে ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামির এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আমিনুল ইসলাম বলেন, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাদের কর্মকাণ্ডে দলটির সন্ত্রাসী ও খুনি হিসেবে পরিচয় আরও স্পষ্ট হয়ে উঠছে।

এদিকে, জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, তাঁর মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল। এ মামলায় জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানাবে রাষ্ট্রপক্ষ।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়