মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ প‌রিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৬, ২৪ নভেম্বর ২০২৬

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

সারা দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৬১ জন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৫৬ জন মারা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১ হাজার ৩৬১ রোগীর মধ্যে নিশ্চিত হাম রোগী এবং সন্দেহজনক হাম রোগী রয়েছেন।

এর আগের দিন সোমবার হাম বা হামের উপসর্গে সারা দেশে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ওই দিন নতুন করে আক্রান্ত ও সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৪১৭ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ছিলেন ৯৬ জন এবং সন্দেহজনক হাম রোগী ১ হাজার ৩২১ জন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়