মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:৫১, ২৪ নভেম্বর ২০২৬

“শেখ হাসিনা বাংলাদেশের যে দূতাবাস-মিশনেই যাবেন গ্রেপ্তার করা হবে”

“শেখ হাসিনা বাংলাদেশের যে দূতাবাস-মিশনেই যাবেন গ্রেপ্তার করা হবে”
ছবি: সংগৃহীত

বিদেশে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে গেলেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাইবার সুরক্ষা আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শামা ওবায়েদ ইসলাম বলেন, শেখ হাসিনা বাংলাদেশের যে কূটনৈতিক মিশনেই যাবেন, সেখানেই তাকে গ্রেপ্তার করা হবে। মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট দেওয়ার কোনো বিধান সংবিধানে নেই।

জনপ্রিয়