শপথ নিলেন এনসিপির ৬ সংসদ সদস্য
শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত ছয় সংসদ সদস্য।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় তাদের শপথ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১দলীয় নির্বাচনি ঐক্যের দল এনসিপি।
দলটির ছয় এমপি হলেন- নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, আবদুল হান্নান মাসউদ, আবদুল্লাহ আল আমিন ও আতিকুর রহমান মোজাহিদ।



























