রোববার ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:০২, ২ আগস্ট ২০২৬

‘সরকার যেন ১৭ বছরের নির্যাতনের কথা ভুলে না যায়’

‘সরকার যেন ১৭ বছরের নির্যাতনের কথা ভুলে না যায়’
ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বলেছেন, ‘১৭ বছরের নির্যাতনের কথা যেন সরকার ভুলে না যায়।’

তিনি বলেছেন, ‘আমরা তো নতুন কিছুই দেখছি না। আগের ফ্যাসিস্ট যা করে গেছে, এখন হুবহু ফটোকপি আপনারা করছেন। বিরোধী দলের ওপর দমন পীড়ন আপনারও আগের মতোই করছেন।’

রোববার (২ আগস্ট) প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমীর বলেন, ‘৭০ শতাংশ মানুষের রায়কে কেন অগ্রাহ্য করছেন? ৭০ এর নির্বাচন অগ্রাহ্য করার জন্যই তো ৭১ সংঘটিত হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘৯৬ এর নির্বাচন নিয়ে মাঝে মধ্যে বিএনপি আমাদের খোঁচা দেয়। অথচ ৯১ এ নিঃস্বার্থ সমর্থনের কারণেই বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়েছিল।’

নির্বাচন কমিশনের মতো নিরপেক্ষ জায়গায় দলীয় লোক বসানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জনপ্রিয়