বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৫, ৫ আগস্ট ২০২৬

দোলা মজুমদারকে ঘিরে ’ভোল পাল্টানোর’ অভিযোগ

দোলা মজুমদারকে ঘিরে ’ভোল পাল্টানোর’ অভিযোগ
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে পরিচিত দোলা মজুমদার বর্তমানে নিজেকে বিএনপির সমর্থক হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন—এমন দাবি করেছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র।

সূত্রগুলোর দাবি, দোলা মজুমদার বর্তমানে মিরপুর থানা আওয়ামী লীগের সদস্য। তার পারিবারিকভাবেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। জানা যায়, তার পিতা সমর মজুমদার বৃহত্তর মিরপুর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তার মা বিভা মজুমদার মিরপুর থানা আওয়ামী লীগের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক এবং তার ভাই রাজীব মজুমদার মিরপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে দাবি করা হচ্ছে।

এছাড়া সংশ্লিষ্ট সূত্রগুলোর অভিযোগ, আওয়ামী লীগের পতনের পর রাজনৈতিক পরিচয় গোপন করে পরিবারকে রক্ষা করার উদ্দেশ্যে দোলা মজুমদার বিএনপির বিভিন্ন ব্যক্তি ও অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেন। এ প্রেক্ষাপটে সানজিদা ইসলাম তুলির বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিজের পূর্ব রাজনৈতিক পরিচয় গোপন রেখে অংশগ্রহণ করেছেন বলেও দাবি করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে দোলা মজুমদার বলেন, তিনি আওয়ামী লীগ বা বিএনপি—কোনো রাজনৈতিক দলের সঙ্গেই সম্পৃক্ত নন। তার দাবি, পরিবারের কয়েকজন সদস্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি ব্যক্তিগতভাবে কখনোই ওই দলের রাজনীতি বা মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। ফলে তাকে আওয়ামী লীগের নেত্রী বা কোনো রাজনৈতিক দলের কর্মী হিসেবে উপস্থাপন করা সঠিক নয় বলেও তিনি মন্তব্য করেন।

সর্বশেষ

জনপ্রিয়