রংপুরে প্রাথমিক বিদ্যালয়ে আগুন
প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার সকালে সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে মাঠে বসে অপেক্ষা করছিলেন অভিভাবকেরা। বিদ্যালয়ের দ্বিতীয় ভবনের নিচতলা ও প্রথম তলার ছয়টি কক্ষে চলছিল পাঠদান। হঠাৎ ভবনের ওপরের তলা থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করেন তাঁরা। ছুটে গিয়ে শ্রেণিকক্ষ থেকে সন্তানদের বের করে আনেন। এ সময় আতঙ্কিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ছোটাছুটি শুরু হয়।
০৪:৫৯ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার