রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে রংপুরের পথে রওয়ানা দিয়েছেন তিনি।
সকাল ৯টার পর তিনি ঢাকা থেকে রওয়ানা হন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে এসব তথ্য জানা গেছে।
সফরকালে প্রধানমন্ত্রী রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর রংপুরে পৌঁছানোর কথা। এ সময় তিনি ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পূজামণ্ডপ পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে এরই মধ্যে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে পুরো বিভাগজুড়ে।
এদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী একই দিনে রাজশাহী ও চট্টগ্রাম সফর করছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে একধরনের উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।



























